binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সিরাজদিখানে খুনের মামলায় দুইজনের যাবজ্জীবন


বিনোদনের পদ্মফুল | সীমান্ত হাসান রাকিব  অক্টোবর ১৩, ২০২৫, ০৯:২৬ পিএম সিরাজদিখানে খুনের মামলায় দুইজনের যাবজ্জীবন

৮ বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে প্রকাশ্য কুপিয়ে বৃদ্ধ মজিবর রহমান (৫২) খুনের ঘটনায় দায়েরকৃত মামলার রায় দিয়েছেন আদালত। রায়ের পর আসামি পক্ষের লোকজন আদালত চত্বরে হট্টগোল করেন। এসময় সংবাদ সংগ্রহ করতে থাকা সাংবাদিকদের ভিডিও ধারণে বাঁধা ও বাদীপক্ষকে হুমকি দেয় আসামিরা।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরু (৪০) ও আইয়ুব খানকে (৫৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
নিহত মজিবর রহমান উপজেলার উত্তর বাসাইল এলাকার বাসিন্দা।
এদিকে, রায়ে সন্তুষ্ট নন জানিয়ে মামলার বাদী ও নিহতের ছেলে আরিফ হোসেন আসামিদের ফাঁসির জন্য উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের জুনে রমজান চলাকালীন হত্যা করা হয় মজিবর রহমানকে। পরে এ ঘটনায় সিরাজদিখান থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন তার ছেলে আরিফ হোসেন।
আসামিপক্ষের লোকজন প্রভাব বিস্তারের মাধ্যমে মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহা. নাসিম আখতার সুমন।

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর