ইরান ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে কী হবে? ফিফার নিয়ম যা বলছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বলেছিলেন, এই আক্রমণ ও নিষ্ঠুরতার পর আমরা বিশ্বকাপের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকাতে পারি না। একই সঙ্গে তিনি ঘরোয়া লিগ স্থগিতের