এবার ডোজটা একটু কড়া: জয়া
এই ক’টা দিন যেন কাটছে রিমঝিম আলস্যে। মনে পড়ে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন এখানে মেঘ গাভীর মতো চরে। সেই মেঘ দিন-রাত থেমে থেমে নেমে আসে শহর থেকে গ্রামে, পাহাড় থেকে অট্টালিকার ছাদে। চোখ বুজেও টের পাওয়া যায়, সময় এখন ভরা বাদলের। ভেজা বারান্দায় চায়ের সঙ্গে কাটছিল বৃহস্পতির বিকেল। একটু দূরের