binodonerpadmaful
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন পাভেল


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার জুন ৪, ২০২৬, ০১:৪২ পিএম যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন পাভেল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন আবু বকর সিদ্দিক পাভেল। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. ইউনুস মাস্টারের ছেলে। ইতোপূর্বে আবু বকর সিদ্দিক পাভেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুর্তজা কামাল মোস্তাক, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কন, শ্রম বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল, শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এস এম মুসাব্বির শাফী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ প্রিন্স, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান রনি।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান লিঙ্কন (সহ-সভাপতি পদমর্যাদা), মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. মাহবুবুল আলম আকতার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, পাঠাগার বিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন ভূইয়া, সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) আমিনুল ইসলাম খান, সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) মাহবুব শিকদার, সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) মহসীন বিশ্বস, সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) জহিরুল ইসলাম বিপ্লব, সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) রাজিব আহসান চৌধুরী পাপ্পু, সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ, সদস্য নাজিম উদ্দিন মিঠু, সদস্য মাহমুদুল করিম সজল, সদস্য সালাহউদ্দিন আহমেদ শাহীন, সদস্য মো. এমরান হোসেন শাহীন, সদস্য ফখরুল বিন খালেক।

Side banner