binodonerpadmaful
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজউদ্দিন


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৬, ০৭:৪৭ পিএম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজউদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। 
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিকাল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি; যা জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এর আগে মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

Side banner