binodonerpadmaful
ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি


বিনোদনের পদ্মফুল | প্রবাস ডেস্ক অক্টোবর ৯, ২০২৬, ০৭:১২ পিএম দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। এখন থেকে কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই কর্মীরা তাদের পরিবারের সদস্যদের দেশটিতে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং উচ্চদক্ষ বিদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা। 
নতুন নিয়ম অনুযায়ী, উচ্চ দক্ষ বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে আনার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই দেওয়া যেতে পারে।
এর ফলে পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য কর্মীর নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তবে এ সুবিধা পেতে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। 
সূত্র: গালফ নিউজ

Side banner