binodonerpadmaful
ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

এবারও ৩০ রোজা রেখেছে ইসমাত আলিজা রোজা


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার মার্চ ২৬, ২০২৬, ০৩:০১ পিএম এবারও ৩০ রোজা রেখেছে ইসমাত আলিজা রোজা

ইসমাত আলিজা রোজা, বয়স ৭ বছর। গতবারের মতো এবারও পবিত্র মাহে রমজানে ৩০টি রোজা রেখেছে। একই সাথে তারাবি নামাজ পড়েছে এবং পবিত্র কোরআন খতম দিয়েছে। তার ছোট ভাই ইফফাত আহমেদ রাইয়ান, তার বয়স ছয় বছর। রাইয়ানও এই রমজানে ফজর নামাজ মসজিদে গিয়ে পড়েছে এবং মসজিদে গিয়ে সব সময় নামাজ পড়তে চায়। বড় হয়ে মাওলানা হতে চায় ইফফাত আহমেদ রাইয়ান। 


ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ সাইফুল্লাহ রনি এবং আইরিন সরকারের দুই সন্তানই ঢাকার বনশ্রী নিবরাস মাদ্রাসায় পড়াশোনা করছে। তারা দুই ভাইবোন ভালো ভাবে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলায় এবং সাংস্কৃতিক অঙ্গনেও অনেক পারদর্শী। 


রোজা এবং রাইয়ান দুই ভাইবোন মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করে থাকে।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার দূর্গারামপুর গ্রামের মো. গিয়াস উদ্দিন সরকারের মেয়ের ঘরের নাতি নাতনী রাইয়ান এবং রোজা দুইজনেই আলোকিত মানুষ হয়ে দেশ এবং দশের খেদমতে নিয়োজিত থাকতে চায়। 
রোজা এবং রাইয়ান সবার দোয়া প্রত্যাশা করছে।

Side banner