গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করেছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি।
গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পরদিনই তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় করেন। দায়িত্ব গ্রহণের এই সূচনালগ্নে তিনি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০৬ আসন (বাঞ্ছারামপুর) থেকে প্রায় ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়কারী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, তার এই বিজয় শুধু একটি আসনের জয় নয়; এটি নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি জনগণের সমর্থনের বহিঃপ্রকাশ।
প্রতিমন্ত্রী হিসেবে তার পথচলা দেশের অর্থনীতি ও পরিকল্পনা খাতে নতুন গতি আনবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।








































আপনার মতামত লিখুন :