binodonerpadmaful
ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনা খরচে ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ


বিনোদনের পদ্মফুল | শিক্ষা ডেস্ক জুন ১, ২০২৬, ০১:৪৭ পিএম বিনা খরচে ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ

ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পিসায় ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের জন্য কোনো ফি প্রয়োজন নেই।
১৩৪৩ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব পিসা ইতালির শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণাভিত্তিক শিক্ষা ও দীর্ঘ ঐতিহ্যের কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২০টি বিভাগ রয়েছে। এখানকার সাবেক শিক্ষার্থীদের মধ্যে গ্যালিলিও গ্যালিলি, পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি ও গণিতবিদ ভিটো ভলতেরা উল্লেখযোগ্য।
যেসব বৃত্তি পাওয়া যাবে
বিশ্ববিদ্যালয় ও ইতালিয়ান সরকারের সহায়তায় বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য
ইউএনআইপিআই স্কলারশিপ
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় বৃত্তি
ইনভেস্ট ইয়োর ট্যালেন্ট ইন ইতালি স্কলারশিপ
ডিএসইউ স্কলারশিপ


সুযোগ-সুবিধা
ইউনিভার্সিটি অব পিসার বিভিন্ন বৃত্তির কিছু বিশ্ববিদ্যালয় নিজে অর্থায়ন করে, আবার কিছু ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২ হাজার ৪০০ ইউরো অনুদান দেওয়া হবে। এই অর্থ শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয়ে সহায়তা করবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
কৃষি ও ভেটেরিনারি বিজ্ঞান
প্রকৌশল
স্বাস্থ্যবিজ্ঞান
মানবিক বিভাগ
গাণিতিক, পদার্থ ও প্রাকৃতিক বিজ্ঞান
সামাজিক বিজ্ঞান
আবেদনের যোগ্যতা
ইউনিভার্সিটি অব পিসার ডিএসইউ বৃত্তির জন্য আবেদন করতে হলে
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
ইউনিভার্সিটি অব পিসার কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে
ভালো একাডেমিক ফল থাকতে হবে
আইইএলটিএস বা টোয়েফল বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 
আবেদনের শেষ সময়
সেপ্টেম্বর ২০২৬।

Side banner