ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বরাবরই পর্দায় নতুনত্বের ছাপ রেখে চলেছেন। তবে এবার যেন তাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬-এর প্রেক্ষাপটে নির্মিত ‘রাক্ষস’ সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’ প্রকাশ হতেই সিয়ামের নতুন রূপ দেখে তাজ্জব বনে গেছেন দর্শকরা।
‘বিলেত রাজা’ গানে সিয়াম আহমেদ এবং আন্তর্জাতিক মডেল নাতালিয়া জানোশেক এক প্রাণবন্ত এবং সাহসী পারফরম্যান্সে ড্যান্স ফ্লোর মাতিয়েছেন। সিয়ামের গ্ল্যামারাস লুক এবং নাতালিয়ার আবেদনময়ী উপস্থিতি গানটিতে যোগ করেছে বাড়তি উন্মাদনা।

জিএম আশরাফ ও দোলা রহমানের শক্তিশালী কণ্ঠ গানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। জিএম আশরাফের কথা ও সুরে গানটির দুর্দান্ত সংগীতায়োজন করেছেন আদিব কবির।
পুরো ট্র্যাকটির মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিল বুকশেলফ স্টুডিওস। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় গানটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অ্যাকশন-ড্রামা ঘরানার ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের এমন ‘রাফ অ্যান্ড টাফ’ ড্যান্স অবতার ভক্তদের জন্য এবারের ঈদে সেরা উপহার হতে যাচ্ছে।








































আপনার মতামত লিখুন :