binodonerpadmaful
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬, ১২:০৫ পিএম ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ফেসবুকেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ।
নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। এবার এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এ নেতা।
হাসনাত জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুইদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

Side banner