দেশে না থেকেও দেশের ক্রিকেটের আলোচনায় সাকিব আল হাসান। বিশেষ করে গেল মাস থেকে জাতীয় দলের জার্সিতে তার ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছিল আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন সাকিব, তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না।
আজ বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ সোহেল ইসলাম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে অবাক হবেন কি না? জবাবে তিনি বলেন, ‘না, অবাক হবো কেন?’

সাকিবের মামলার সমাধান হলে তার খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না সোহেল, ‘যেসব সমস্যা আছে, এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। সে টিমে খেলবে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তার খেলার মান নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই।’
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে নতুন মুখও দেখতে চান সোহেল, ‘এখন ২৬ চলছে, এরপর সাতাশ। বেশি লম্বা সময়ের ব্যাপার না। অনেকগুলো ওয়ানডে আছে এই সময়ে। খুব সীমিত প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে অপশন রাখা উচিৎ। কোন সিরিজে দেখব এগুলো সিলেক্টর, হেড কোচ, ক্রিকেট অপ্সে যারা আছেন তারা প্ল্যান করবেন। বাঞ্চটা বড় হলে দেখার ক্ষেত্রও বড় থাকে। ২৭ আসতে আসতে দেখা যাবে ভালো দল তৈরি করতে পারব।’








































আপনার মতামত লিখুন :