binodonerpadmaful
ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার মার্চ ২৮, ২০২৬, ১২:২১ পিএম শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 
শুক্রবার (২৭ মার্চ) রাতে ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবর এ ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। আর মুহূর্তেই ওই পোস্ট ভাইরাল হয়ে গেছে। 
ওই পোস্টে তিনি লিখেন, সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।
এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো জুলাইকে অবমাননা করা হয়েছে।
তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Side banner