৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক ঐতিহাসিক অধ্যায়
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর এক তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের তৎকালীন রাজনৈতিক ও সামরিক অস্থিরতার এক সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর সাধারণ সদস্য ও সাধারণ মানুষের সম্মিলিত অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সেদিনের ঘটনাপ্রবাহ বাংলাদেশের